عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 35]
المزيــد ...

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় লাইলাতুল ক্বদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।”

[সহীহ] - [সহীহ বুখারী ও মুসলিম] - [সহীহ বুখারী - 35]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (এ হাদীসে) লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের ফযিলত সম্পর্কে সংবাদ দিয়েছেন, যা রমযানের শেষ দশকে হয়ে থাকে। তাছাড়া যে ব্যক্তি এ রাতের যেসব ফযিলত রয়েছে সেগুলোর ব্যাপারে বিশ্বাসের সাথে সালাত, দু‘আ, কুরআন তিলাওয়াত ও ‍যিকিরের মাধ্যমে কঠোর প্রচেষ্টায় রত থাকবে এবং এসব আমলের দ্বারা মহান আল্লাহর কাছে প্রতিদান আশা করবে, যেখানে কোন প্রকার রিয়া (লৌকিকতা) ও সুম‘আ (সুনাম) এর প্রত্যাশা থাকবে না, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।

হাদীসের শিক্ষা

  1. এ হাদীসে লাইলাতুল কদর ও এ রাতে ইবাদতের মধ্যে রাত জাগার ফযিলত বর্ণিত হয়েছে।
  2. বিশুদ্ধ নিয়্যাত ব্যতীত নেক আমলসমূহ কবুল করা হয় না।
  3. মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহ ও রহমত, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় লাইলাতুল ক্বদরে রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (67)
আরো