عن ثَوْبَانَ رضي الله عنه قال:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا، وَقَالَ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ»، قَالَ الْوَلِيدُ: فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ: كَيْفَ الْاسْتِغْفَارُ؟ قَالَ: تَقُولُ: أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 591]
المزيــد ...

সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: তিনি বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরানোর পর তিনবার (ইস্তিগফার) ক্ষমা প্রার্থনা করতেন, তারপর এ দু’আ পড়তেন: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ অর্থাৎ হে আল্লাহ! আপনিই সালাম। আপনার পক্ষ থেকেই শান্তি। আপনি বরকতময়, হে মহামহিম ও মহা সম্মানিত। বর্ণনাকারী ওয়ালিদ রহ. বলেন, আমি আওযা‘ঈ রহ.কে জিজ্ঞেস করলাম: ইসতিগফার কীভাবে করব? তিনি বললেন: তুমি এভাবে বলবে: أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

[সহীহ] - [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন] - [সহীহ মুসলিম - 591]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফেরানোর পর ‘আস্তাগফিরুল্লাহ’ তিনবার বলতেন।
তারপর তিনি তাঁর রবের মর্যাদা বর্ণনা করতেন এ বলে: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ “হে আল্লাহ! আপনিই সালাম-শান্তি। আপনার পক্ষ থেকেই শান্তি। আপনি বারাকাতময়, মহামহিম ও মহা সম্মানিত।” অর্থাৎ আল্লাহ তাঁর গুণে পরিপূর্ণ সালিম, সকল প্রকারের ত্রুটি থেকে তিনি মুক্ত। তিনি একমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া‘আলার কাছেই দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের অকল্যাণ থেকে নিরাপত্তা প্রার্থনা করবে। তিনি সুবহানাহু ওয়াতা‘আলা উভয় জাহানেই তাঁর কল্যাণের প্রাচুর্যতা দান করেন। তিনিই মহানত্ব, বড়ত্ব ও ইহসানের অধিকারী।

হাদীসের শিক্ষা

  1. সালাতের পরে ইসতিগফার করা মুস্তাহাব এবং তা নিয়মিতভাবে করা।
  2. ইবাদতে ভুল-ত্রুটির পূর্ণতা এবং আল্লাহর আনুগত্যে কমতির ক্ষতিপূরণের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুস্তাহাব।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (62)
আরো