عَنْ طَاوُسٍ أَنَّهُ قَالَ: أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، قَالَ: وَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رضي الله عنهما يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ، أَوِ الْكَيْسِ وَالْعَجْزِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2655]
المزيــد ...

ত্বাঊস (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, যারা বলতেন: প্রতিটি বস্তু তাকদীর অনুযায়ীই হয়। তিনি আরো বলেছেন: আমি আব্দুল্লাহ ইবনু ‘উমার রদিয়াল্লাহু ‘আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“প্রতিটি বিষয় তাকদীর অনুসারেই হয়, এমনকি অপারগতা এবং যোগ্যতা। অথবা (তিনি বলেছেন:) যোগ্যতা এবং অপারগতা।”

[সহীহ] - [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন] - [সহীহ মুসলিম - 2655]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, প্রতিটি জিনিস তাকদীর অনুসারেই ঘটবে। এমনকি অপারগতা (العجز), তা হচ্ছে: পছন্দনীয় কাজ ত্যাগ করা, তা বিলম্বে আদায় করা এবং নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে আদায় করা, হোক তা দুনিয়াবী অথবা আখিরাতের কোন কাজ। আর যোগ্যতা (الْكَيْسُ) হচ্ছে: দুনিয়া হোক বা আখিরাতের যে কোন কাজে তৎপরাতা ও দক্ষতা। নিশ্চয় আল্লাহ তা‘আলা অপারগতা, যোগ্যতা এবং প্রতিটি বস্তুকে নির্ধারণ করে রেখেছেন, কোন বস্তু শুধুমাত্রে আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুসারেই অস্তিত্বে আসতে পারে।

হাদীসের শিক্ষা

  1. হাদীসে সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের তাকদীর বিষয়ে আক্বীদার বর্ণনা করা হয়েছে।
  2. তৎপরতা ও অপারগতাসহ প্রতিটি বস্তুই আল্লাহর পূর্ব-নির্ধারণ তথা তাকদীর অনুসারে অর্জিত হবে।
  3. সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা ও সঠিকতা যাচাই করা বর্ণনা।
  4. ভালো-মন্দ যাই হোক তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (65)
আরো