عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:
«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ».

[صحيح] - [رواه البخاري من حديث جابر، ورواه مسلم من حديث حذيفة] - [صحيح البخاري: 6021]
المزيــد ...

জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে:
“প্রত্যেক সৎ কাজই সাদাকা।”

[সহীহ] - [এটি বুখারী জাবের রাদিয়াল্লাহু আনহু হতে এবং মুসলিম হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 6021]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, প্রত্যেক সৎ কাজ এবং কথা কাজ ইত্যাদির মাধ্যমে অন্যের উপকার সাধন সাদাকা এবং এতে প্রতিদান ও সাওয়াব রয়েছে।

হাদীসের শিক্ষা

  1. মানুষ তার সম্পদ থেকে যা দান করে তার মধ্যেই সদাকা সীমাবদ্ধ নয়; বরং প্রত্যেক কল্যাণকর কাজই সদাকা যা মানুষ কথা বা কাজের মাধ্যমে করে থাকে এবং তা অন্যের উপকারে আসে।
  2. হাদীসে সৎকাজ করতে ও অন্যের যেসব কাজে কল্যাণ রয়েছে তা করতে উৎসাহ প্রদান করা হয়েছে।
  3. সৎ কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, তা যতই ছোট হোক না কেন।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (67)
আরো