عن أبي هريرة رضي الله عنه:
أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْصِنِي، قَالَ: «لَا تَغْضَبْ» فَرَدَّدَ مِرَارًا قَالَ: «لَا تَغْضَبْ».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6116]
المزيــد ...

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: আপনি আমাকে উপদেশ দিন। তিনি বললেন: “তুমি রাগ করো না।" লোকটি কয়েকবার তা বলতে থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক বারেই বললেন: “রাগ করো না।”

[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 6116]

ব্যাখ্যা

এক সাহাবী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে উপকারী কোন একটি নসিহত করতে আবেদন করলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে রাগান্বিত না হতে আদেশ করেন। এর অর্থ হলো: যেসব কারণে মানুষ রাগান্বিত হয় সেসব কারণ পরিহার করা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। ফলে রাগের কারণে কাউকে হত্যা, মারা বা গালি দেওয়া ইত্যাদি সীমালঙ্ঘন হবে না।
লোকটি বারবার নসিহতের আবেদন করেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বারবারই রাগ না করার উপদেশ দেন।

হাদীসের শিক্ষা

  1. এ হাদীসে রাগ এবং রাগের কারণসমূহ থেকে সাবধান করা হয়েছে; কেননা রাগ সকল অন্যায়ের মূল। আর রাগ পরিহার করা সকল কল্যাণের মূল।
  2. আল্লাহর জন্য রাগ করা, যেমন: যেখানে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়, সেখানে রাগ করা প্রশংসনীয় রাগের অন্তর্ভুক্ত।
  3. শ্রোতা কোন বিষয় সম্পর্কে অবগত হওয়া এবং এর গুরুত্ব উপলব্ধি না করা পর্যন্ত প্রয়োজন সাপেক্ষে বক্তব্যের পুনরাবৃত্তি করা।
  4. আলেমের কাছে নসিহত তালাশ করার ফযিলত বর্ণিত হয়েছে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: الإنجليزية الأوردية الإسبانية আরও ... (67)
আরও ...