عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ رَضِيَ اللَّهِ عَنْهُ قَالَ: أَتَى النَّبِيَّ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ شَرَائِعَ الإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيْنَا، فَبَابٌ نَتَمَسَّكُ بِهِ جَامِعٌ؟ قَالَ:
«لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ».
وفي رواية: مِنْ حَدِيثِ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: آخِرُ مَا فَارَقْتُ عَلَيْهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ قُلْتُ: أَيُّ الأَعْمَالِ خَيْرٌ وَأَقْرَبُ إِلَى اللَّهِ؟ قَالَ: «أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ».
المزيد
আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! ইসলামের বিধানসমূহ আমার ওপর অনেক বেশি হয়ে গেছে। একটি পরিপূর্ণ অধ্যায় আছে কি যেটা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি? তিনি বললেন:
"তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে।" অন্য বর্ণনায় মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে আমি যখন বিদায় নেই, তখন আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম: ‘কোন আমল সর্বোত্তম এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী?’ তিনি বললেন: “তুমি এমন অবস্থায় মৃত্যু বরণ করো— যখন তোমার জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে ভিজে থাকে”।