عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ».

[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 1977]
المزيــد ...

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”

[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযী - 1977]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী মুমিনের কাজ নয় মানুষকে তাদের বংশ সম্পর্কে দোষারোপ করা, বেশী গালমন্দ ও লা’নত করা এবং এমন কথা ও কাজে অশ্লীল হওয়া নয় যেখানে লজ্জা নেই।

হাদীসের শিক্ষা

  1. শরয়ী দলীলসমূহে হারাম কর্ম অথবা ওয়াজিব ত্যাগ করা ছাড়া ঈমানকে নাকচ করা হয় না।
  2. অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও খারাপ আচরণ থেকে রক্ষা করার জন্য উৎসাহিত করা, বিশেষ করে জিহ্বা।
  3. আল-সিন্ধি বলেন: الطعّان، واللعّان (অধিক দোষারোপকারী ও অধিক অভিশম্পাতকারী) এর অতিরঞ্জিত রূপটি একটি ইঙ্গিত যে দোষারোপযোগ্য ও অভিশাপযোগ্য ব্যক্তিদের স্বল্প পরিমাণে হেয় ও অভিশাপ করলে ঈমানদার হওয়ার বিশেষণকে ক্ষতিগ্রস্ত করবে না।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু ইন্দোনেশিয়ান আরো (49)
আরো