عن أبي ذر رضي الله عنه قال: قال لي النبي صلى الله عليه وسلم:
«لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2626]
المزيــد ...

আবূ যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন:
“সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখো না। তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের মতো (দেখতে সাধারণ কোনো) বিষয়ই হোক না কেনো।”

[সহীহ] - [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন] - [সহীহ মুসলিম - 2626]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সৎকাজ করতে এ হাদীসে উৎসাহ প্রদান করেছেন। সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখা উচিত নয়; তা যতোই ছোট হোক না কেন। এসব সৎকাজের মধ্যে রয়েছে কারো সাথে সাক্ষাতে হাসিমুখে তার সামনে নিজের চেহারা প্রকাশ করা। অতএব একজন মুসলিমের উচিত এ ধরনের ছোট-খাটো সৎকাজের ব্যাপারে যত্নশীল হওয়া; কেননা এতে রয়েছ একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে তার প্রতি ঘনিষ্ঠতা প্রকাশ এবং তার সাথে সাক্ষাতে আনন্দের বহি:প্রকাশ।

হাদীসের শিক্ষা

  1. মুমিনদের মাঝে পরস্পর ভালোবাসা ও সাক্ষাতে হাসিমুখে দেখা করা ও আনন্দিত হওয়ার ফযিলত বর্ণিত হয়েছে।
  2. এ শরী‘আতের পরিপূর্ণতা ও সর্বোব্যাপ্তিতা বর্ণনা করা হয়েছে। এ শারী‘য়ত এসেছে মুসলিমদের জন্য সকল কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের কে একতাবদ্ধ করতে।
  3. সৎকাজ করতে উৎসাহিত করা হয়েছে; যদিও তা যতোই ছোট হোক।
  4. মুসলিমদের সাথে সাক্ষাতে আনন্দ প্রকাশ করা মুস্তাহাব; কেননা এতে তাদের মধ্যে হৃদ্যতা ও ভালোবাসা প্রকাশ পায়।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (67)
আরো