শ্রেণিবিন্যাস: . .
عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ رضي الله عنه أَنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ، قَالَ:

«لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 3375]
المزيــد ...

আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক লোক বলল, হে আল্লাহর রাসুল! আমার জন্য ইসলামের শারী’আতের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, যা আমি শক্তভাবে আঁকড়ে থাকতে পারি। তিনি বললেন:
“সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা’আলার যিকরের দ্বারা সিক্ত থাকে”।

[সহীহ] - [এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযী - 3375]

ব্যাখ্যা

একজন লোক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে, নফল ইবাদত তার ওপর এতো বেশী হয়ে গেছে যে তিনি তার দুর্বলতার কারণে সেগুলো পালনে অক্ষম হয়ে পড়েছেন। তারপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে অটল থাকা ও আঁকড়ে ধরার জন্য বেশী সাওয়াব আনয়নকারী কিছু অল্প আমলের নির্দেশ করলেন।
তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বদা আল্লাহ তা‘আলার যিকিরের দ্বারা তার জিহ্বা নরম এবং তাজা রাখতে নির্দেশ করেছেন; যেমন তাসবীহ পাঠ করা, তাহমীদ পাঠ করা, ইস্তেগফার করা, দোয়া করা প্রভৃতি।

الملاحظة
مصدر
النص المقترح لا يوجد...
الملاحظة
مصدر
النص المقترح شَكَى رجلٌ إلى النبيِّ صلى الله عليه وسلم بأن نوافل العبادات قد كَثرت عليه حتى عجز عنها لضعفه، ثم سألَ النبيَّ صلى الله عليه وسلم أنْ يَدلَّه على عملٍ يسيرٍ مُسْتجلِبٍ لثواب كثير يتعلق به ويستمسك. فأرشده صلى الله عليه وسلم بأن يكون لسانه طَرِيًّا متحركًا من دوام ذكر الله سبحانه وتعالى في كل وقت وحال؛ من تسبيح وتحميد واستغفار ودعاء ونحو ذلك. https://hadeethenc.com/ar/browse/hadith/4716?note=1
الملاحظة
المصظر
النص المقترح شَكَى رجلٌ إلى النبيِّ صلى الله عليه وسلم بأن نوافل العبادات قد كَثرت عليه حتى عجز عنها لضعفه، ثم سألَ النبيَّ صلى الله عليه وسلم أنْ يَدلَّه على عملٍ يسيرٍ مُسْتجلِبٍ لثواب كثير يتعلق به ويستمسك. فأرشده صلى الله عليه وسلم بأن يكون لسانه طَرِيًّا متحركًا من دوام ذكر الله سبحانه وتعالى في كل وقت وحال؛ من تسبيح وتحميد واستغفار ودعاء ونحو ذلك. https://hadeethenc.com/ar/browse/hadith/4716

হাদীসের শিক্ষা

  1. অনবরত আল্লাহ তা‘আলার যিকিরে থাকার ফযীলত।
  2. আল্লাহ তা‘আলার মহান অনুগ্রহের একটি হল সাওয়াবের উপায়গুলো সহজতর করা।
  3. কল্যাণ ও সাওয়াবের ময়দানে বান্দাদের সামর্থ্য লাভের মধ্যে পার্থক্য।
  4. অন্তরের সম্মিলনে জিহ্বা দ্বারা তাসবীহ, তাহমীদ তাহলীল, তাকবীর ইত্যাদির মাধ্যমে আল্লাহর অধিক যিকির করা অনেক নফল ইবাদতের স্থলাভিশিক্ত হয়।
  5. তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার উপযুক্ত উত্তর প্রদান করে প্রশ্নকারীদের যত্ন নিয়েছেন।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (55)
শ্রেণিবিন্যাসসমূহ
  • .
আরো