عن حُذَيْفَةَ رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».

[صحيح] - [رواه أبو داود والنسائي وابن ماجه وأحمد] - [سنن ابن ماجه: 897]
المزيــد ...

হুযায়ফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বলতেন:«رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي» “হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো”।

[সহীহ] - [এটি আবূ দাঊদ, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।] - [সুনানে ইবনে মাজাহ - 897]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বসে বলতেন: رب اغفر لي رب اغفر لي এবং তা বারবার বলতেন।
رب اغفر لي “হে আল্লাহ আমাকে ক্ষমা করুন” এর অর্থ: বান্দা তার রবের নিকট পাপ মোচন ও গুনাহসমূহ গোপন করার প্রার্থনা করল।

হাদীসের শিক্ষা

  1. ফরজ ও নফল উভয় সালাতে দুই সাজদার মাঝে এই দোয়া পাঠ করা বিধান সম্মত।
  2. رب اغفر لي কথাটি বারবার উচ্চারণ করা মুস্তাহাব, তবে একবার বলা ওয়াজিব।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (58)
আরো