عَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُما:
أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ.

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3014]
المزيــد ...

আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।

[সহীহ] - [সহীহ বুখারী ও মুসলিম] - [সহীহ বুখারী - 3014]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে একজন নিহত নারীকে দেখলেন। তখন তিনি নারী ও ছোট বালক যারা সাবালক হয়নি তাদের হত্যা করাকে নিষিদ্ধ করলেন।

হাদীসের শিক্ষা

  1. নারী ও বালক এবং যারা তাদের মত দুর্বল অবস্থাপন্ন যেমন অতি বৃদ্ধ ও পাদরি যারা যুদ্ধ করে না , এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে পরামর্শদাতা ও সাহায্যকারীও নয়,তাদেরকে হত্যা করা হবে না। এ ছাড়া অন্যদের কে হত্যা করা হবে।
  2. নারী ও বাচ্চাদের হত্যা করা নিষেধ; কারণ তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না, প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্য হলো শুধু বিরোধী যোদ্ধাদের শক্তিকে ভেঙ্গে ফেলা, যাতে হকের দাওয়াত সবার নিকট পৌঁছে যায়।
  3. এখানে যুদ্ধ ও লড়াইতেও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (53)
আরো