শ্রেণিবিন্যাস: আকীদা . বিবিধ নাম ও বিধান . কুফরী .

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 67]
المزيــد ...

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে, যে দুটি তাদের ভেতর একধরনের(ছোট) কুফর বলে গণ্য: বংশের বদনাম করা এবং মৃতের জন্য বিলাপ করা”।

[সহীহ] - [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন] - [সহীহ মুসলিম - 67]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভেতর থাকা জাহিলি চরিত্র ও কাফিরদের দু’টি স্বভাব সম্পর্কে সংবাদ দিচ্ছেন। আর তা হলো:
প্রথমটি: মানুষের বংশে কুৎসা রটনা করা এবং তাদের হেয়ো করা ও তাদের ওপর অহংকার করা।
দ্বিতীয়টি: তাকদীরের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে মুসিবতের সময় উচ্চ স্বরে আওয়াজ করা, অথবা কঠিন বিপদে কাপড় ছিড়ে ফেলা।

হাদীসের শিক্ষা

  1. বিনয়াবনতা ও মানুষের ওপর অহংকার না করার প্রতি উদ্বুদ্ধ করা।
  2. মুসিবতের সময় সবর করা ও গোস্বা না করা ওয়াজিব।
  3. এসব আমল ছোট কুফর; কুফরের শাখাসমূহ হতে কোনো একটি শাখা কারো ভেতর পাওয়া গেলে সে দ্বীন থেকে বহিস্কারকারী কুফরে লিপ্ত কাফিরে পরিণত হবে না, যে অবধি বড় কুফরিতে লিপ্ত না হবে।
  4. বংশে কালিমা লেপন করার মত যেসব বিষয় মুসলিমদের মাঝে বিবেদ সৃষ্টি করে সেসব থেকে ইসলাম নিষেধ করেছে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (49)
শ্রেণিবিন্যাসসমূহ
আরো