عن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ».

[صحيح] - [رواه الترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن النسائي: 463]
المزيــد ...

বুরায়দাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“আমাদের ও তাদের মধ্যে প্রতিশ্রুতি হচ্ছে সালাত। যে তা পরিত্যাগ করল সে কুফুরী করল।”

[সহীহ] - [এটি তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।] - [সুনানে নাসায়ী - 463]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ও অমুসলিম কাফির, মুনাফিকদের মাঝে প্রতিশ্রুতি ও অঙ্গীকারের কথা বর্ণনা করেছেন। কাজেই যে তা পরিত্যাগ করল সে কুফুরী করল।

হাদীসের শিক্ষা

  1. সালাতের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে, তা মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যকারী।
  2. ব্যক্তির বাহ্যিক অবস্থা দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হবে, তার অভ্যন্তরীণ অবস্থা দ্বারা নয়।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (57)
আরো