عَنْ عَبْدِ اللهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1678]
المزيــد ...

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“কিয়ামতের দিন মানুষের মাঝে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করা হবে।”

[সহীহ] - [সহীহ বুখারী ও মুসলিম] - [সহীহ মুসলিম - 1678]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন মানুষের পরস্পর সংঘটিত যে যুলুমের প্রথমেই বিচার করা হবে, তা হলো রক্ত সংক্রান্ত বিচার, যেমন: হত্যা ও আহত করা ইত্যাদি।

হাদীসের শিক্ষা

  1. রক্তপাত মারাত্মক ও ভয়াবহ বিষয়। সুতরাং এর বিচার শুরুতে হওয়া এটি গুরুতর অপরাধ হওয়া বুঝায়।
  2. ফেৎনা-ফ্যাসাদের পরিমাপ অনুসারে গুনাহের পরিমাণ নির্ধারিত হয়। আর নিরপরাধ আত্মাকে হত্যা করা সবচেয়ে বড় বিশৃঙ্খলা। আল্লাহর সাথে কুফর ও শির্ক ব্যতীত এর চেয়ে বড় গুনাহ আর দ্বিতীয় নেই।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (55)
আরো