عن أبي صِرْمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ ضَارَّ ضَارَّ اللهُ بِهِ، وَمَنْ شَاقَّ شَقَّ اللهُ عَلَيْهِ».

[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 1940]
المزيــد ...

আবূ সিরমাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা‘আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা’আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।”

[হাসান] - [এটি আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযী - 1940]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন,মুসলিমকে ক্ষতি করা বা কোন বিষয়ে তাকে কোন কষ্টে ফেলা; হোক তা তার নিজের বা তার সম্পদের বা পরিবারের ব্যাপারে। আর যে ব্যক্তি এমন করে, আল্লাহ তা‘আলা তার সমজাতীয় কাজের কারণে তাকে সমজাতীয় শাস্তি প্রদান করেন।

হাদীসের শিক্ষা

  1. মুসলিমের ক্ষতি করা ও তাকে কষ্টে ফেলা হারাম।
  2. আল্লাহ তাঁর বান্দাহর জন্য প্রতিশোধ গ্রহণ করেন।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (67)
আরো