শ্রেণিবিন্যাস:

عَنْ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الخُدْرِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ».

[حسن] - [رواه ابن ماجه، والدارقطني، وغيرهما مسندًا] - [الأربعون النووية: 32]
المزيــد ...

আবূ সায়ীদ সা‘দ ইবনু মালিক ইবনু সিনান আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“নিজের ও অন্যের ক্ষতি করা যাবে না।”

[হাসান] - [এটি ইবন মাজাহ, দারাকুতনী ও অন্যান্যরা মুসনাদরূপে বর্ণনা করেছেন।] - [আল-আরবাঊন আন-নাভাবিয়্যাহ। - 32]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, নিজের ও অন্যের থেকে সকল প্রকারের ক্ষতি দূর করা অত্যাবশ্যক। সুতরাং কারো পক্ষে নিজের নফসের বা অন্যের ক্ষতি করা সমভাবে জায়েয নেই। ক্ষতির পরিবর্তে ক্ষতি করা জায়েয নেই; যেহেতু ক্ষতি দ্বারা ক্ষতি দূর করা যায় না। কোন সীমালঙ্ঘন না করে শুধু কিসাসের মাধ্যমে ক্ষতি প্রতিহত করা যায়।

হাদীসের শিক্ষা

  1. এ হাদীসে কোন ব্যাপারে সমপরিমাণের বেশি প্রতিশোধ গ্রহণ করতে নিষেধাজ্ঞা রয়েছে।
  2. আল্লাহ বান্দাকে এমন কোন কিছুর আদেশ দেননি যাতে তাদের ক্ষতিকর কিছু রয়েছে।
  3. হাদীসটি ক্ষতিগ্রস্ত হওয়া ও ক্ষতিগ্রস্ত করা সম্পূর্ণরূপে হারাম (নিষিদ্ধ) ঘোষণা করেছে— সে ক্ষতি হোক কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, কিংবা না করে উপেক্ষা করার মাধ্যমে।
  4. ইসলামী শরী‘আতের একটি মূলনীতি হলো: “ক্ষতি দূর করতে হবে।” সুতরাং শরী‘য়ত কারো ক্ষতি করার যেমন স্বীকৃতি দেয় না এবং অন্যের দ্বারা ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও তেমন নিষেধ।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (53)
শ্রেণিবিন্যাসসমূহ
আরো