عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2892]
المزيــد ...
সাহল ইবনু সা’দ আস-সায়েদী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতে তোমাদের কারো এক চাবুকের জায়গা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর পথে সকাল বা সন্ধ্যায় একজন বান্দার বের হওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।"
[সহীহ হাদিস] - [মুত্তাফাকুন আলাইহি (সহীহ বুখারী ও মুসলিম)] - [সহীহ বুখারী - 2892]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে, মুসলিমদের সুরক্ষার স্বার্থে আল্লাহর জন্য এক দিন মুসলিম ও কাফেরদের মাঝখানের স্থানকে আঁকড়ে থাকা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। জান্নাতে আল্লাহর পথে যে চাবুক দিয়ে জিহাদ করা হয় তার জায়গা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। আর দিনের শুরু থেকে দুপুরের সালাত শুরু হওয়া পর্যন্ত অথবা দুপুর থেকে রাত পর্যন্ত আল্লাহর পথে একবার ভ্রমণ করার প্রতিদান ও সাওয়াব দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম।