عَنْ ‌عَدِيِّ بْنِ حَاتِمٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ».

[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2954]
المزيــد ...

‘আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ». “ইয়াহুদীরা হলো ক্রোধে নিপতিত, আর খৃস্টানরা হলো পথভ্রষ্ট।”

[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযী - 2954]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, ইয়াহুদীরা হলো এমন এক জাতি যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে। কেননা তারা সত্য জেনে-বুঝেও তার ওপর আমল করেনি। অন্যদিকে খৃস্টানরা হলো পথভ্রষ্ট জাতি; কারণ তারা ইলম বিহীন আমল করেছে।

হাদীসের শিক্ষা

  1. ইলম ও আমলের মধ্যে একত্রিকরণই হলো গজব ও পথভ্রষ্ট থেকে নাজাতের উপায়।
  2. হাদীসে ইয়াহুদি ও খৃস্টানদের পথ অবলম্বন করা থেকে সতর্ক করা হয়েছে এবং সিরাতুল মুসতাকীম তথা ইসলামের পথ আঁকড়ে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।
  3. ইয়াহুদি ও খৃস্টান উভয় দলই পথভ্রষ্ট ও আল্লাহর ক্রোধে নিপতিত। তবে হাদীসে ইয়াহুদিদেরকে গজবের সাথে এবং খৃস্টানদেরকে পথভ্রষ্টার সাথে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (55)
আরো