1. প্রথম পাতা
  2. ক্যাটাগরিসমূহ

হাদীস আমি বললাম: হে আল্লাহর রাসূল! কার সঙ্গে আমি অধিক সদ্ব্যবহার করব? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: এরপর কার সঙ্গে? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: এরপর কার সঙ্গে? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: পরে কার সঙ্গে? তিনি বললেন: “তারপর পিতার সঙ্গে, এরপর নিকটতম আত্মীয়কে ক্রমান্বয়ে।”

عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ:

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: مَنْ أَبَرُّ؟ قَالَ: «أُمَّكَ، ثُمَّ أُمَّكَ، ثُمَّ أُمَّكَ، ثُمَّ أَبَاكَ، ثُمَّ الْأَقْرَبَ فَالْأَقْرَبَ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও যাচাই প্রয়োজন.

বাহয ইবনু হাকীম তার দাদার সূত্রে তার পিতা হতে বর্ণনা করেন যে,
আমি বললাম: হে আল্লাহর রাসূল! কার সঙ্গে আমি অধিক সদ্ব্যবহার করব? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: এরপর কার সঙ্গে? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: এরপর কার সঙ্গে? তিনি বললেন: “তোমার মায়ের সঙ্গে।” আমি বললাম: পরে কার সঙ্গে? তিনি বললেন: “তারপর পিতার সঙ্গে, এরপর নিকটতম আত্মীয়কে ক্রমান্বয়ে।”

হাসান এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে আবু দাঊদ - 5139

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মানুষের মধ্যে সর্বপ্রথম যার প্রতি সদাচরণ, অনুগ্রহ, ভালো আচরণ, সুন্দর সহাবস্থান এবং সংযোগ ও সম্পর্ক বজায় রাখা উচিত, তিনি হলেন মা। তিনি মায়ের অধিকারকে অন্যান্যদের তুলনায় তিনবার পুনরাবৃত্তি করে জোর দিয়েছেন, যাতে সকল মানুষের ওপরে একচ্ছত্রভাবে তার মর্যাদা প্রকাশ পায়। অতঃপর মায়ের পরে কে সদাচরণের বেশী অধিকারী সে ব্যাপারে তিনি বলেছেন: তারপর বাবা, তারপর নিকটাত্মীয়দের মধ্যে যারা যত নিকটবর্তী, তারা তত বেশি সদাচরণ ও সম্পর্ক বজায় রাখার অধিকারী।

হাদীসের শিক্ষা

  1. হাদিসে মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারপর বাবা, তারপর নিকটাত্মীয়গণ তাদের নৈকট্যের স্তর অনুযায়ী।
  2. মাতা-পিতার মর্যাদা এবং বিশেষভাবে মায়ের মর্যাদা বর্ণনা করা হয়েছে।
  3. হাদিসে মায়ের প্রতি সদাচরণের কথা তিনবার পুনরাবৃত্তি করা হয়েছে; কারণ সন্তানের ওপর তার অনুগ্রহ অপরিসীম এবং গর্ভধারণ, প্রসব, স্তন্যপান ও প্রতিপালনের সময় তিনি অনেক বেশী কষ্ট, পরিশ্রম ও কঠিন পরিস্থিতি সহ্য করেন। এসব ক্ষেত্রে মা একাই প্রধান ভূমিকা পালন করেন, তারপর বাবা সন্তানের প্রতিপালনে অংশ নেন।

অনুবাদ প্রদর্শন

43 ভাষা
EN English الإنجليزية
UR اردو الأوردية
ID Indonesia الإندونيسية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
TA தமிழ் التاميلية
MY မြန်မာ البورمية
TH ไทย التايلندية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy المالاجاشية
KN ಕನ್ನಡ الكانادا
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
ক্যাটাগরিসমূহ