عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللهِ بَاعَدَ اللهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1153]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি:
“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেন”।

[সহীহ] - [সহীহ বুখারী ও মুসলিম] - [সহীহ মুসলিম - 1153]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে এক দিন সিয়াম রাখবে। কেউ বলেছেন: জিহাদ ও অন্যান্য সময় সাওয়াব ও আল্লাহর প্রতিদানের আশায় একমাত্র আল্লাহর জন্য সিয়াম রাখবে; আল্লাহ নিজ অনুগ্রহে তার ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব তৈরি করবেন।

হাদীসের শিক্ষা

  1. আন-নববী বলেন, আল্লাহর রাস্তায় সিয়ামের ফযীলত। এটি তার জন্য প্রযোজ্য হবে যে সিয়ামের কারণে ক্ষতিগ্রস্ত হবে না এবং এর কারণে কোনও হক ছাড়বে না এবং এর দ্বারা জিহাদ ও জিহাদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হবে না।
  2. নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করণ ও উৎসাহ প্রদান।
  3. ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ওয়াজিব এবং লোক দেখানো, সুখ্যাতি ও অন্য কোনো উদ্দেশ্যে সিয়াম রাখবে না।
  4. আস-সিন্দি বলেন, তার বাণী ( আল্লাহর রাস্তা), হতে পারে এর উদ্দেশ্য শুধুই নিয়ত সহীহ করা, আবার হতে পারে সে জিহাদ করা অবস্থায় সিয়াম রেখেছে, দ্বিতীয়টি বেশী সম্ভাবনাময়।
  5. ইবনু হাজার বলেন: তার বক্তব্য: (সত্তরটি শরৎ) শরৎ হল বছরের একটি পরিচিত সময় এবং এখানে যা বোঝানো হয়েছে তা হল বছর। শরৎকে বাকি ঋতু - গ্রীষ্ম, শীত এবং বসন্ত- ছাড়া উল্লেখ করা হয়েছে; কারণ শরৎ হল সবচেয়ে শুদ্ধতম ঋতু; কারণ এতে ফল পাওয়া যায়।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (44)
আরো