عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاةِ، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ آيَةً.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1921]
المزيــد ...
যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাহরী খাই এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। (বর্ণনাকারী বলেন,) আমি জিজ্ঞেস করলাম, আযান ও সাহরীর মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমাণ।
[সহীহ] - [সহীহ বুখারী ও মুসলিম] - [সহীহ বুখারী - 1921]
কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেয়ে তারপর ফজরের সালাতের জন্য দাঁড়িয়েছিলেন। আনাস যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন: আজান এবং সাহরি শেষ হওয়ার মধ্যে কত সময় ছিল? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন: পঞ্চাশটি মধ্যম সারির আয়াত পড়ার পরিমাণ, দীর্ঘও নয়, সংক্ষিপ্তও নয়, দ্রুতও নয়, ধীরেও নয়।