عَنْ بُرَيْدَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا».

[صحيح] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود: 3253]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

বুরায়দাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়”।

[সহীহ] - [এটি আবু দাউদ ও আহমাদ বর্ণনা করেছেন।] - [সুনানে আবু দাঊদ - 3253]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমানতের কসম খেতে নিষেধ ও সতর্ক করেছেন এবং যে এটি করবে সে আমাদের দলভুক্ত নয়।

হাদীসের শিক্ষা

  1. গায়রুল্লাহর নামে কসম করা হারাম, তারই একটি প্রকার: আমানতের কসম করা এবং এটি ছোট শিরক।
  2. আমানত ইবাদত, আনুগত্য, গচ্ছিত অর্থ, নগদ অর্থ ও নিরাপত্তা প্রদান প্রভৃতিকে শামিল করে।
  3. আল্লাহ তা‘আলার কসম অথবা তার নামসমূহ থেকে কোন নামের কসম অথবা তার সিফাতসমূহ থেকে কোন সিফাতের কসম ছাড়া কসম সংগঠিত হবে না।
  4. আল-খাত্তাবী বলেন, এটি অপছন্দনীয় হওয়ার কারণ হল যে, তিনি আল্লাহর নামে ও তার সিফাতসমূহের নামে কসম করতে বলেছেন, কিন্তু আমানত তার সিফাত নয়, বরং এটি হল তার নির্দেশ হতে একটি নির্দেশ এবং তার ফরয হতে একটি ফরয; কাজেই আমানতের কসম করলে আল্লাহর নামসমূহের মাঝে ও তার মাঝে বরাবর করা হয়, তাই এর থেকে নিষেধ করা হয়েছে।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (45)
শ্রেণিবিন্যাসসমূহ
আরো