শ্রেণিবিন্যাস: . .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن الترمذي: 212]
المزيــد ...

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া প্রত্যাখ্যান করা হয় না”।

[সহীহ] - [এটি আবূ দাউদ, তিরমিযী ও নাসায়ী বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযী - 212]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ও ইকামাতের মধ্যে দোয়ার ফজিলত বর্ণনা করেছেন। এই দোয়া প্রত্যাখ্যান করা হয় না এবং এটি কবুল হওয়ার বেশী উপযোগী । তাই এতে আল্লাহর কাছে প্রার্থনা করুন।

الملاحظة
السلام عليكم عندما أنظر إلى ترجمة هذا الحديث ثم أعود لقراءة الشرح العربي، فقد تغير الشرح العربي وفوائده. جزاكم الله خيرا
النص المقترح لا يوجد...

হাদীসের শিক্ষা

  1. এ সময় দোয়া করার ফযীলত।
  2. যদি দোয়াকারী দোয়ার আদবে সজ্জিত হয় এবং তার স্থান ও পুণ্যময় সময়কে লক্ষ্য রাখেন আর আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকেন এবং নিজের নফসকে সন্দেহ ও সংশয় থেকে রক্ষা করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন: তাহলে সে উত্তর পাওয়ার বেশী যোগ্য ইনশাল্লাহ।
  3. মুনাবী দোয়া কবুল হওয়া প্রসঙ্গে বলেন: অর্থাৎ, দোয়ার শর্ত,রোকন ও আদবসমূহ একত্র হওয়ার পর, যদি এর কোন একটি মিস হয়, তবে সে নিজেকে ব্যতীত অন্য কাউকে দোষ দিবে না।
  4. দোয়া কবুল হওয়া: হয় তার দোয়া তার জন্য দ্রুত কবুল করা হবে, নয়তো তার থেকে অনুরূপ অমঙ্গল দূর করা হবে, অথবা তা তার জন্য পরকালে সংরক্ষণ করা হবে। এটা আল্লাহর হিকমত ও রহমত অনুসারে হয়।
অনুবাদ প্রদর্শন
ভাষা: ইংরেজি উর্দু স্পানিস আরো (49)
শ্রেণিবিন্যাসসমূহ
  • .
আরো