عَنْ عَلِيِّ بْنِ طَالِبٍ وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالاَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلاَةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ».
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...
আলী ইবন আবি তালিব ও মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যখন তোমাদের কেউ সালাতে উপস্থিত হয় আর ইমাম একটি অবস্থায় থাকে, তখন সে তাই করবে যেমন ইমাম করবে।”
যখন তোমাদের কেউ সালাতে উপস্থিত হয় আর ইমাম একটি অবস্থায় থাকে, যেমন দাঁড়ানো বা রুকূ বা সিজদা বা বসা অবস্থায় আছে সে যেন দাঁড়ানো বা রুকূ ইত্যাদিতে ইমামের অনুসরণ করে। ইমামের দাঁড়ানোর অপেক্ষা করবে না। যেমনটি সাধারণ মানুষ করে থাকে।