1. প্রথম পাতা
  2. ক্যাটাগরিসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস স্থায়ী সৎকর্মসমূহ হল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবাহানাল্লাহ, আল্লাহু আকবর, আল-হামদু লিল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : "الْبَاقِيَاتُ الصَّالِحَاتُ، لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ".

স্থায়ী সৎকর্মসমূহ হল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবাহানাল্লাহ, আল্লাহু আকবর, আল-হামদু লিল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

শাওয়াহেদ (সমঅর্থে আরও) হাদীস থাকার কারণে সহীহ ইবন হিব্বান এটি বর্ণনা করেছেন। - এটি হাকিম বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসে উল্লিখিত বাক্যগুলো দ্বারা যিকির করার ফযীলতের প্রমাণ রয়েছে। কারণ, এ বাক্যগুলোতে রয়েছে মহান ও সর্বোচ্চ সত্তা আল্লাহর তাসবীহ, পবিত্রতা, মাহাত্ম্যের বিশেষ অর্থ। এছাড়াও রয়েছে আল্লাহর কর্মসমূহের ওপর প্রশংসা। সুতরাং আল্লাহর ইচ্ছা ছাড়া বান্দার কোনো কৌশল, নড়াচড়ার শক্তি ও সামর্থ্য নেই। আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষতিকে প্রতিহত করার কোনো কৌশল এবং কল্যাণ লাভেরও কোনো ক্ষমতা বান্দার নেই। এ মহান অর্থসহ এ বাক্যগুলোর প্রভাব ও উপকার একজন মু’মিনের জন্য তার মৃত্যুর পরও অবশিষ্ট থাকবে।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
UG ئۇيغۇرچە الأيغورية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
TA தமிழ் التاميلية