ক্যাটাগরি: . . .
عَنْ عَائِشَةَ رضي الله عنها:

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَاتَتْهُ الصَّلَاةُ مِنَ اللَّيْلِ مِنْ وَجَعٍ أَوْ غَيْرِهِ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 746]
المزيــد ...

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “দৈহিক ব্যথা বা অন্য কোন অসুবিধার কারণে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছুটে যেত, তাহলে তিনি দিনের বেলায় ১২ রাকাত সালাত পড়তেন।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

“দৈহিক ব্যথা বা অন্য কোনো অসুবিধার কারণে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘কিয়ামুল লাইল’ ছুটে যেত, তাহলে তিনি দিনের বেলায় ১২ রাকাত সালাত পড়তেন। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা ১১ রাকাত বিতর সালাত পড়তেন। যদি ঘুম বা সংশয়ের কারণে রাত অতিবাহিত হয়ে যেত তখন তিনি এই সালাতকে কাযা করে নিতেন। কিন্তু যেহেতু বিতরের ওয়াক্ত চলে গেল সেহেতু শরীয়ত বলে তা জোড় করে পড়তে।”

হাদীসের শিক্ষা

অনুবাদ প্রদর্শন
ভাষা: الإنجليزية الأوردية الإسبانية আরও ... (16)
ক্যাটাগরিসমূহ
  • . .
আরও ...