1. প্রথম পাতা
  2. ক্যাটাগরিসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস যে ব্যক্তি জুমু‘আর দিন অযু করল সে যথেষ্ট করল ও ভালো করল, আর যে গোলস করল সে অধিক উত্তম।

عن سمرة رضي الله عنه مرفوعاً: «من توضَّأَ يوم الجُمعة فَبِهَا ونِعْمَتْ، ومن اغْتَسَل فهو أفْضَل».

সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি জুমু‘আর দিন অযু করল সে যথেষ্ট করল ও ভালো করল, আর যে গোলস করল সে অধিক উত্তম।”

হাসান এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন

ব্যাখ্যা

“যে ব্যক্তি জুমু‘আর দিন ওযূ করল।” অর্থাৎ জুমু‘আর সালাতের অযু “সে যথেষ্ট করল” অর্থাৎ সে সুন্নাত পালন করল এবং অনুমোদিত আমল করল। “এবং ভালো করল” অর্থাৎ সুন্নাত পালনের কারণে সে ভালো কর্ম করল। এটি তার জন্য প্রসংশা। “আর যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করল সে অধিক উত্তম।” অর্থাৎ যে ব্যক্তি জুমু‘আর দিন অযুর সাথে গোসল করল, তা গোসল ছাড়া শুধু অযু করা অপেক্ষা অধিক উত্তম। অধিকাংশ আলেম এ পদ্ধতিকে গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছে চার ইমাম। তাদের মতের পক্ষে আরও প্রমাণ, সহীহ মুসলিমে বর্ণিত হাদীস: যে ব্যক্তি সুন্দরভাবে অযু করে জুমু‘আর সালাতে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনলো এবং চুপ থাকলো তার এক জুমু‘আ থেকে অপর জুমু‘আর মাঝখানের এবং আরও অতিরিক্ত তিন দিনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية